1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সিয়ামকে নিয়ে কলকাতায় তল্লাশি, খাল থেকে হাড়গোড় উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সিয়ামকে নিয়ে কলকাতায় তল্লাশি, খাল থেকে হাড়গোড় উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

দেশের এমপি বিদেশে খুন
সিয়ামকে নিয়ে কলকাতায় তল্লাশি, খাল থেকে হাড়গোড় উদ্ধার

এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে সিয়ামকে নিয়ে ওই তল্লাশি অভিযান শুরু হয়।

এর আগে ১৬ দিনের বেশি তল্লাশি চালিয়েও কিছুই উদ্ধার করা না গেলেও আজ অভিযান শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার হয় হাড়গোড়।

আদালতের রায়ে শনিবার সিয়ামকে ১৪ দিনের হেফাজতে পায় সিআইডি। আজ সকাল থেকেই সিয়ামকে সঙ্গে নিয়ে ভাঙ্গরের সাতুলিয়া এলাকার বাগজোলা খালে তল্লাশি অভিযানে নামে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং ভারতীয় নৌ-সেনা।

আদালতের রায়ে শনিবার সিয়ামকে ১৪ দিনের হেফাজতে পায় সিআইডি। পরে রোববার সকাল থেকেই সিয়ামকে সঙ্গে নিয়ে ভাঙ্গরের সাতুলিয়া এলাকার বাগজোলা খালে তল্লাশি অভিযানে নামে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং ভারতীয় নৌ-সেনা।

অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেয়া স্থানে তল্লাশি শুরু করে তারা। তবে এর আগে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ দেহাংশ ফেলে দেয়ার যে স্থানের কথা বলেছিল আজ সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়। আর সেখানে তল্লাশি চালিয়েই একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে দেখে সেগুলো মানুষের হাড়ই মনে হয়েছে। ধৃত সিয়ামের দাবি এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের দেহাংশ। যদিও সিআইডির তরফে জানানো হয়েছে এমপির দেহাংশ কিনা জানার জন্য হাড়গোড় গুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71