1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

আনসার–ভিডিপি কর্মকর্তার বরাত দিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুরের ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন–উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

যাদবপুর ইউনিয়নের দফাদার ওমর আলী জানান, আজ রোববার সকালে সীমান্ত এলাকায় গিয়ে তিনি জানতে পারেন বিএসফের গুলিতে দুজন মারা গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71