1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সেতু মন্ত্রণালয়ে যোগ দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মইনউদ্দিন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সেতু মন্ত্রণালয়ে যোগ দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মইনউদ্দিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যোগদান করেছেন। আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

যুক্তরাষ্ট্রপ্রবাসী এই প্রকৌশলীকে গত ৫ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

শেখ মইনউদ্দিন কর্মজীবনে ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি অ্যান্ড অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

মইনউদ্দিন আমেরিকার লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বনানীর সেতু ভবন থেকে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71