1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সেনাসদরে ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের পরিদর্শন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

সেনাসদরে ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ৩০ জুলাই ২০২৫ (বুধবার): আজ সেনাসদরে কমান্ড্যান্ট, এনডিসি-এর নেতৃত্বে ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’ কর্তৃক পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীরা সেনা সদর দপ্তর পরিদর্শন করেন। উক্ত প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্প, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা থেকে আগত ৪৫ জন জ্যেষ্ঠ স্কলার অংশগ্রহণ করেন । এ বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ নিঃসন্দেহে জাতীয় কৌশলগত চিন্তা, সামরিক-অসামরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ে নীতিগত সমন্বয়কে উৎসাহিত করার জন্য একটি সমৃদ্ধ পরিবেশ তৈরি করবে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, ক্যাপস্টোন কোর্স ফেলোদের সেনাসদরে স্বাগত জানিয়ে তাদেরকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন । এ সময়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং সেনা সদরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71