1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক অবস্থায় সনাক্তকরণই পারবে স্তন ক্যান্সারের যুদ্ধে জয়ী করতে-সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক অবস্থায় সনাক্তকরণই পারবে স্তন ক্যান্সারের যুদ্ধে জয়ী করতে-সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক আয়োজিত ‘স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিকভাবে অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে গণ্য করা হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান। উক্ত সেমিনারে সকল মন্ত্রণালয় এবং বিভাগ হতে মনোনীত একজন করে নারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ এবং সকল নারী কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন, স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক অবস্থায় সনাক্তকরণই পারবে স্তন ক্যান্সারের যুদ্ধে জয়ী করতে। লেবার ওয়ার্ডে প্রসূতির স্বামীর উপস্থিত থাকা বাধ্যতামূলক করা যেতে পারে মর্মে তিনি মতামত ব্যক্ত করেন।

উক্ত সেমিনারে মূল প্রতিপাদ্যের উপর সেমিনার পেপার উপস্থাপন করেন সরকারি কর্মচারী হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ শোভন সাঈদ এবং সার্জারী বিভাগের মেডিকেল অফিসার আজমাঈনা তাজরিয়ান। প্রথম ধাপে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ শোভন সাঈদ। তিনি স্তন ক্যান্সারের লক্ষণ, পরীক্ষা ও আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন। এরপর সরকারি কর্মচারী হাসপাতালের সার্জারি বিভাগের মেডিকেল অফিসার আজমাঈনা তাজরিয়ান স্তন ক্যান্সারের স্ক্রিনিং ও ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বিষয় উপস্থাপন করেন।

উপস্থাপনার শেষে সেমিনারে প্রশ্ন উত্তর পর্ব ও মুক্ত আলোচনায় সকলে সতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। সেমিনারে নিয়মিত স্তন ক্যান্সারের স্ক্রিনিং, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভয় নির্মূল করার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যান্সার অন্য সাধারণ রোগের মতোই। স্তন ক্যান্সার হলেই সম্পূর্ণ স্তন ফেলে দিতে হয়না। স্তন ক্যান্সারের চিকিৎসা একটি দীর্ঘ যাত্রা। ধৈর্য সহকারে চিকিৎসকের প্রদানকৃত প্রতিটি চিকিৎসা গ্রহণ করতে হবে।
সবশেষে সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক জনাব মোঃ আঃ রাজ্জাক সরকার হাসপাতালে প্রদত্ত সেবা সমূহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং ধন্যবাদ দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71