1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ।

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক একে আজাদ খান বলেছেন, স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। চিকিৎসকদের কমিশন রোধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে। একইসঙ্গে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে মতবিনিময় সভায় ওঠে আসা অংশীজনদের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করা হবে। জনমুখী সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আজকের সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রস্তাবনা এসেছে। এসব প্রস্তাবনা কমিশনের কাজের জন্য সহায়ক হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় চট্টগ্রামের বিভিন্ন খ্যাতনামা চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সরকারি কর্মকর্তারা, সেবিকারা, স্বাস্থ্যকর্মী, বেসরকারি মেডিকেলসংশ্লিষ্ট কর্মী, বিভিন্ন ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্টরা তাদের পেশাগত জীবনের বিভিন্ন সমস্যা ও সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সদস্য ডা. আজহারুল ইসলাম খান বলেছেন, রোগীদের বিদেশমুখিতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। সভায় অধ্যাপক ডা. আবুল ফয়েজ বলেন, গুণগত এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সভায় গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71