1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্বাস্থ্যসেবা উন্নয়নে হেলথ ইন্সুরেন্স চালু করা প্রয়োজন----প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

স্বাস্থ্যসেবা উন্নয়নে হেলথ ইন্সুরেন্স চালু করা প্রয়োজন—-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ক্যান্সার চিকিৎসার খরচ ব্যয়বহুল ও কষ্টসাধ্য। আমাদের দেশে স্বাস্থ্যনীতি আছে । কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক কম। তাই স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য হেলথ ইন্সুরেন্স চালু করা প্রয়োজন।

আজ রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর কেন্দ্র হাসপাতালের সভাকক্ষে ‘ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে মানসিক প্রশান্তি একটি বড় বিষয়। সে লক্ষ্যে ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অপরিহার্য।

‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪’ উদ্‌যাপনের অংশ হিসেবে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) এ সেমিনারের আয়োজন করে।

সিসিসিএফ’র সভাপতি রোকশানা আফরোজ অনুষ্ঠানে সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডা. শুভাগত চৌধুরী, ডা. হালিদা খানুম আক্তার, অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ডা. মাহমুদুর রহমান, ডা. ফরহাদ, ডা. সেলিনা বিনতে শহীদ, ডা. সাইদুজ্জামান অপু, ডা. মোঃ ফয়সাল, মেডিকেল শিক্ষার্থী ইন্তেখাব আহমেদ সাকিব, সিসিসিএফ’র সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলা ও সদস্য সিফাত আরেফিন প্রতীক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71