1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে -- স্বাস্থ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে — স্বাস্থ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন, স্বাস্থ্য খাতে অনেক সমস্যা রয়েছে। সকলের সহযোগিতা পেলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব।

আজ নরসিংদীর শিবপুর উপজেলায় মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অল্প বয়সে মেয়েদের বাল্যবিবাহ দিলে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও আরো নানা রকম সমস্যা দেখা দেয়। তাই গণমাধ্যম-সহ সমাজের সবাইকে সচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। দেশের ‌বিভিন্ন হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এগুলো আস্তে আস্তে সমাধান করতে হবে। এছাড়া তিনি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেন।

এর পূর্বে উপদেষ্টা শিলমান্দি পরিবার কল্যাণ কেন্দ্র, নরসিংদী সদর হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

এ সময় সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালা-সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71