মাহফুজ সোহান:
বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারন করে এগিয়ে চলেছে বালিয়াকান্দির প্রিয় মুখ গোলাম শওকত সিরাজ।
রাজবাড়ি জেলার একটি অন্যতম উপজেলা বালিয়াকান্দি। সংসদীয় আসনের রাজবাড়ি জেলার বালিয়াকান্দি,পাংশা,কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ি-২ আসন।
এ আসনের বালিয়াকান্দি থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন গোলাম শওকত সিরাজ। বাবা ছিলেন এ আসন থেকে ১৯৭৯-১৯৮২ পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য। মাতা মাকসুদা সিরাজ ছিলেন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। রাজবাড়ি-২ আসন থেকে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলেন,মাত্র ৫০০০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। বিভিন্ন চড়াই উৎরাই পাড়ি দিয়ে এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান গোলাম শওকত সিরাজ একজন সৎ নিষ্ঠাবান ক্লিন ইমেজ ব্যাক্তি হিসেবে জনপ্রিয়তার শীর্ষে এখনো।
এক সময়ে ছাত্রজীবনে ব্যাপক জনপ্রিয়তা ছিল। ছিল অনেক মেধাবী। রাজনীতি করতে গিয়ে চাকুরি বা অন্য কোন পেশায় যাননি। রাজনীতিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। দুঃখী, গরীব ,সাধারন মানুষের পাশে থেকে করেছেন উপকার। যার কারনেই মানুষের মন জয় করে তাঁদের হৃদয়ে স্থান করে নিয়েছেন গোলাম শওকত সিরাজ। ছোট বেলা থেকেই ছিলেন মানবতাবাদী কাজের সাথে জড়িত এখনও তিনি মানবতার কাজ করে চলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানের শীষের পক্ষে কাজ করার অভিপ্রায় নিয়ে সভা সমাবেশে যোগ দিচ্ছেন। নিজেও সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন।
বাবার বর্ণাঢ্য রাজিৈতক জীবনে সাথে থেকে দেখেছেন কিভাবে বাবা সাধারন জনগণের উপকার করেছেন,পাশে থেকে জনগণের সহেেযাগিতা করেছেন। সেভাবেই বাবার রাজিৈতক প্রতিশুতিগুলো বাস্তবায়ন করতে পিছপা হননি।
যদিও বর্তমানের রাজনীতি আগেরকার ধরন পাল্টায়েছে। তবু আধুনিকতার সাথে তাল মিলিয়ে গোলাম শওকত সিরাজ জনসেবা করে যাচ্ছেন । সব মিলে বালিয়াকান্দি ও রাজবাড়ী -২ আসনের জনপ্রিয় মুখ গোলাম শওকত সিরাজ।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯