
টাইমসনিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক
হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি খিজির হায়াতকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের পদ হতে গত ১৮ মার্চ অপসারণ করেছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।