1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাওড়ের বাঁধ নির্মাণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে -- পানি সম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

হাওড়ের বাঁধ নির্মাণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে — পানি সম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এবার কোনো ভাবেই হাওড়ের বাঁধ ভাঙতে দেওয়া যাবে না। পানি নামার সাথে সাথে প্রি-ওয়ার্ক করে হাওড়ের বাঁধের ভাঙা অংশে দ্রুত বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করতে। পানি নামার সাথে সাথে বাঁধের যেসকল অংশে মেরামত জরুরি হবে সেখানে দ্রুত মেরামত করতে হবে। তিনি আগামী বর্ষা মৌসুম আসার আগেই কাজ শেষ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের আগাম প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন।

আজ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড় পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাঁধ নির্মাণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজে যেন কোনো প্রকার বিলম্ব না হয়, মানুষকে যেন কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে না হয় সে জন্য সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।

টাঙ্গুয়ার হাওড়ে ট্যুরিজম বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ট্যুরিজম থাকবে, ট্যুরিজম কত লোক আসতে পারবে, কতগুলো হাউজবোট চলতে পারবে, হাউজবোট কোন নিয়মগুলো মেনে চলবে, প্লাস্টিক-পলিথিন আনবে কি না, হাওড়ে জোরে জোরে গান বাজাবে কি না এগুলো নিয়ন্ত্রণ করা হবে। নিয়ন্ত্রণ করার জন্য ইতোমধ্যে যারা এ কার্যক্রমগুলো করে তাদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলে তিনি জানান।

পরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সভা কক্ষে হাওড় এলাকায় কাবিটা’র কাজ বাস্তবায়ন সংক্রান্ত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় পানি সম্পদ উপদেষ্টা প্রধান অতিথির বক্তৃতায় বলেন, এখন থেকে পানি উন্নয়ন বোর্ডের সকল উন্নয়ন প্রকল্পের কাজের তথ্যসংবলিত সাইনবোর্ড প্রকল্প এলাকায় দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিতে হবে। যাতে প্রকল্পসংশ্লিষ্ট এলাকার লোকজন জানতে পারে তাদের এলাকায় কি ধরনের উন্নয়ন কাজ হচ্ছে।

সভায় পানি সম্পদ উপদেষ্টা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতামত শোনেন এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

হাওড় পরিদর্শনকালে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পানি সম্পদ সচিব নাজমুল আহসান, কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন, পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার-সহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71