1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ---ধর্ম উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ —ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজ মন্ত্রণালয়ে উপদেষ্টা তার অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেনের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অধীনে হজ ব্যবস্থাপনা অতীতের তুলনায় আরো সুশৃঙ্খল ও উন্নত হবে। সে লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবছর বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমেছে। এছাড়া হাজীদের নিবন্ধন কার্যক্রমকে জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি মোয়াজ্জেম ভিসা ইস্যু ও এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ নির্ধারণ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে হজযাত্রী পরিবহন, রুট টু মক্কা সার্ভিস, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া আগামীদিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71