1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের অভিযোগ মামলায় গ্রেপ্তার ৫ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের অভিযোগ মামলায় গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

রাজধানীর হাতিরঝিলে গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। তারা সবাই ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গত বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় রাত সাড়ে ১১টার দিকে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এডিসি মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন মাহফুজ্জামান সরকার। এসময় তার এক বন্ধু সঙ্গে ছিলেন। হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশাপাশি চলা আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়িটির ঘষা লাগে। তখন ওই গাড়ির লোকজন মাহফুজ্জামানের গাড়ির গতিরোধ করে এবং বাকবিতণ্ড হয়। পরে ১০-১২ জন এসে তার ওপর অতর্কিত হামলা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার সময় তারা মধ্যপ ছিলেন বলে শুনেছি। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

জানা গেছে, মারধরে আহত এডিসি মাহফুজ্জামান সরকার ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71