1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হামলার শিকার দিতি'কন্যা লামিয়া, ‘পায়ে আঘাত পেয়েছেন ' | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হামলার শিকার দিতি’কন্যা লামিয়া, ‘পায়ে আঘাত পেয়েছেন ‘

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। তিনি দাবি করেন, জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে প্রায় ৪০জন তাকে আক্রমণ করে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী।

আজ (শনিবার) বেলা তিনটার দিকে তিনি ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন। সে সময় দেখা যায়, তাঁর গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাঁচ ভাঙা। এ সময় ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তাঁর ডান পা দেখিয়ে বলেন, পা ভেঙে ফেলেছে ওরা। সেসময় তাঁর পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা যায়।

লামিয়া বলেন, ‌‘আমার বাবা ও মা মারা গেছেন অনেকদিন হলো। এরপর একেবারেই একা হয়ে পড়েছি। এ সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনোরকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি।’

হামলা প্রসঙ্গে লামিয়া বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল, আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পা ভেঙে ফেলেছে। আমার ফোনও কেড়ে নিয়েছিল। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। এরপর আমি গাড়িতে উঠে গেছি।’

লামিয়া আরও বলেন, ‘আমার মা-বাবা মরে গেছে। ওরা আমাদের জায়গাজমি দিয়ে গেছে। কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই। আমি সবকিছু একাই হ্যান্ডেল করছি। এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে। কত বছর ধরে আমার জীবনে এসব চলছে, বলে বোঝাতে পারব না। আমার জীবন হুমকির মুখে। এসব আমার ও আমার ভাইয়ের পৈতৃক সম্পত্তি। আমার মা-বাবা দুজনে অনেক কষ্ট করে এসব সম্পত্তি করেছেন। সন্ত্রাসী হামলায় এসব তো ছাড় দেব না। আমাদের আত্মীয়স্বজনেরা ওখানে থাকেন। আজ তো আমি দেখলাম, ঘরের মধ্যে লোকজন থাকা অবস্থায় সন্ত্রাসীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71