1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাসনাত আব্দুল্লাহ,সারজিস,নাহিদের ফেসবুক আইডি ‘নষ্ট’, | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব

হাসনাত আব্দুল্লাহ,সারজিস,নাহিদের ফেসবুক আইডি ‘নষ্ট’,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউস ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ তিনজনের ফেসবুক আইডি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। সংগঠনটির সমন্বয়ক মাহিন সরকার বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি সমন্বয়কদের ফেসবুক আইডি নিরাপত্তার জন্য ডিসঅ্যাবলড করে রাখা হয়েছে।

মাহিন সরকার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা আমাদের আইডি নিরাপত্তার জন্য ডিসঅ্যাবলড করে রেখেছি।’

তবে কে বা কারা রিপোর্ট করেছে তা সম্পর্কে কিছু জানাতে পারেননি মাহিন সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি সচল রয়েছে জানিয়ে মাহিন সরকার বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ আমারা আমাদের আইডির নিরাপত্তা স্বার্থে তা ডিসঅ্যাবলড করে রেখেছি।’

তবে বুধবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত আসিফ মাহমুদের আইডি না পাওয়া গেলেও তাঁর পেজটি সক্রিয় পাওয়া গেছে।

এরআগে, বুধবার সন্ধ্যার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের ফেসবুক আইডি ও পেজগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে, উপদেষ্টা নাহিদের পরামর্শক ফাইজ তাইয়্যেব আহমেদ তাঁর ফেসবুক আইডিতে বুধবার রাত ৯টার দিকে এক স্ট্যাটাসে বলেন, ‘যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71