
টাইমসনিউজ ডেস্ক
লেবাননভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল-জাজিরার
আজ শনিবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যায় বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েল ব্যাপক হারে বিমান হামলা চালায়। এই হামলায় নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন।
এর আগে এক এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়। এতে বলা হয়, ‘হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না।
লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জানা যায়, ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয়।