1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হিজড়াদের হামলায় চোখ হারালেন এসআই | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হিজড়াদের হামলায় চোখ হারালেন এসআই

  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

টাইমসনিউজ৭১ডেস্ক

রাজধানীর পরীবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত উপ-পরিদর্শকের (এসআই) নাম মো. মোজাহিদ।শনিবার রাত সাড়ে তিনটার দিকে পরীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পুলিশ উপস্থিত হলে তারা হামলা করে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। তার চোখের চশমার কাচ ভেদ করে চোখে মারাত্মকভাবে আঘাত করে। এতে মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে গেছে।

রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, “হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।”

তিনি আরও বলেন, “এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে।” এ ঘটনায় জড়িত তিন হিজড়াকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71