1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হিযবুত তাহরীর জঙ্গি সংগঠন, গ্রেপ্তার অভিযান চলবে: আইজিপি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হিযবুত তাহরীর জঙ্গি সংগঠন, গ্রেপ্তার অভিযান চলবে: আইজিপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সাম্প্রতিক সময়ে হিযবুত তাহরীরের মতো বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতা পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশ কমিশনার কার্যালয়ে বিভাগীয় পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চট্টগ্রামে হিযবুত তাহরীরের তৎপরতার বিষয়ে এ সময় পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, ‘হিযবুত তাহরীর জঙ্গি সংগঠন। সে ব্যাপারে আমাদের মামলা হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। জঙ্গির ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’

এ সময় আইজিপি বলেন, বিনা অপরাধে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁদের ভয় পাওয়ার কারণ নেই। পুলিশ নিরীহ কাউকে হয়রানি করবে না বলেও  মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলাম।

না বুঝে বাদীরা অনেক আসামি করে মামলা করছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, এতে মামলার ভিত্তি নষ্ট হয়। সারা দেশের পুলিশকে এসব মামলার ক্ষেত্রে সর্তক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের মামলা হলেই কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি।

পুলিশ এখন জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে বাহিনীর ভেতর অর্থবহ সংস্কার চলছে বলেও মন্তব্য করেন পুলিশ প্রধান। এর বাইরে চট্টগ্রামসহ সারা দেশে বিভিন্ন ক্ষতিগ্রস্ত থানা বিকল্প উপায়ে কাজ করছে বলে জানান তিনি।

স্বল্প সময়ের মধ্যে পুলিশের ওপর আবারও জনগণের আস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71