1. admin@timesnews71.com : অ্যাডমিন :
২০২৫ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুমোদন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০২৫ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুমোদন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ১৪৩১-১৪৩২ বঙ্গাব্দের তারিখ সংবলিত বর্ষপঞ্জি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত বিভিন্ন ধর্মীয় পর্বসমূহের তালিকা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে আরবি মাসের প্রথম তারিখ ও ইসলামী পর্বসমূহের তালিকা এবং ২০২৪ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা অনুসরণপূর্বক ২০২৫ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।
অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভুক্ত বিষয়সমূহ নিম্নরূপ:

(ক) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১২ (বার) দিন সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে ০৫ (পাঁচ) টি সাপ্তাহিক ছুটির দিন (০৩টি শুক্রবার ও ২টি শনিবার)।

(খ) বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ (চৌদ্দ) দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি; এর মধ্যে ০৪ (চার)টি সাপ্তাহিক ছুটির দিন (০২টি শুক্রবার ও ০২টি শনিবার)।

(গ) ধর্মীয় পর্ব উপলক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।

(ঘ) পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদ্যাপন উপলক্ষ্যে ০২ (দুই) দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে ০১ (এক)টি সাপ্তাহিক ছুটির দিন (০১টি শনিবার)।

(ঙ) ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ১২ (বারো) দিন সাধারণ ছুটি ও ১৪ (চৌদ্দ) দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হইয়াছে অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (০৯ দিনের সাপ্তাহিক ছুটি ০৫টি শুক্রবার ও ০৪টি শনিবার ব্যতীত) ২৬-০৯=১৭ দিন। উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের অনুমোদিত মোট ছুটি (০২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত) ছিল ২২-০২=২০ দিন।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71