1. admin@timesnews71.com : অ্যাডমিন :
২১ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সেই ফুটবলাররা এখন আর্জেন্টিনার কোচ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২১ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সেই ফুটবলাররা এখন আর্জেন্টিনার কোচ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

২০০৫ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সর্বশেষ দেখা হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। আর প্রতিযোগিতামূলক ফুটবলে ২৪ বছর ধরে তারা মুখোমুখি হয়নি। অনেক বিরোধ ও রোমাঞ্চকর ইতিহাসের জন্ম দেওয়া দল দুটি দীর্ঘ সময় পর আজ (বুধবার) রাতে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে লড়বে।

জেনেভায় ২১ বছর আগে প্রীতি ম্যাচে সর্বশেষ লড়েছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ৩-২ গোলে ইংলিশদের সেই জয়ের ম্যাচে খেলেছিলেন আর্জেন্টিনার বর্তমান বিশ্বকাপ দলের ৩ কোচ। সেদিন আর্জেন্টিনার রক্ষণে ছিলেন ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালা। তবে বেঞ্চে বসেছিলেন বিশ্বকাপজয়ী প্রধান কোচ লিওনেল স্কালোনি ও এখন মাঠে তার প্রধান অস্ত্র লিওনেল মেসি।

স্কালোনির জীবনীকার দিয়েগো বোরিনস্কির মতে, ওই ম্যাচেই আলবিসেলেস্তে কোচ হোসে পেকেরম্যান বুঝতে পারেন যে ডান প্রান্তে হাভিয়ের জানেত্তির পরিবর্তে ভবিষ্যতে স্কালোনিকে খেলানো উচিত। আর আজ স্কালোনির কোচিং স্টাফে রয়েছেন স্যামুয়েল, আয়ালা ও পাবলো আইমার। তাদের মূল দর্শন পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব, দৃঢ় মানবিক সম্পর্ক এবং ফুটবলটাকে উপভোগ করা। চার বন্ধুর রসায়নেই আর্জেন্টিনার এমন গোছানো ফুটবল ও সাফল্য আসছে বলেও ধারণা অনেকের।

এদিকে, ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে জাতীয় দলে মেসির অভিষেক হয়। বদলি নামার ৪৩ সেকেন্ড পরই প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুইয়ের গুতো দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় ইংল্যান্ড-আর্জেন্টিনা প্রীতি ম্যাচটিতে মেসি দলে থাকলেও খেলতে পারেননি সেই কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে।

এরপর পুরো ক্যারিয়ারে আর ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি মেসির। কাতার আসরের পর চলতি বিশ্বকাপেও দারুণ ফর্মে থাকা এই মহাতারকা পেশাদার ফুটবলের পড়ন্ত বেলায় এসে প্রথমবার মুখোমুখি হবেন ইংলিশদের। আটালান্টায় আজ দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। দুই দলের মুখোমুখি দেখায় ফুটবলারের ভূমিকায় থাকা কোচ স্যামুয়েল-আয়ালারা থাকবেন আর্জেন্টিনার ডাগআউটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71