1. admin@timesnews71.com : অ্যাডমিন :
২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্তত ১২টি দেশ ও অঞ্চলে ২.০ বা তার বেশি মাত্রার একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে মেক্সিকোতে, যার মাত্রা ছিল ৭.৩।

তথ্য অনুযায়ী, মেক্সিকোর পাশাপাশি ফিলিপাইনে ৫.৩, ইয়েমেনে ৫.৩, নিউজিল্যান্ডে ৫.২, সলোমন দ্বীপপুঞ্জে ৫.১ এবং তুরস্কে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া, আলাস্কা, ভানুয়াতু এবং ভার্জিন দ্বীপপুঞ্জসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অধিকাংশ ভূমিকম্পই মাঝারি বা কম মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71