1. admin@timesnews71.com : অ্যাডমিন :
২৫ নভেম্বর২৫ থেকে ১০ ডিসেম্বর২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২৫ নভেম্বর২৫ থেকে ১০ ডিসেম্বর২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আলী আহসান রবি:-

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।
এ উপলক্ষ্যে

আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) উইন্ডি ট্যারেস, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ( ২৫ নভেম্বর-১০ডিসেম্বর ) এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মমতাজ আহমেদ এনডিসি।
এবারের প্রতিপাদ্য :

‘ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ‘ UNiTe to End Digital Violence Against All Women and Girls.

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর /সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র‍্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে টোলফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯, কুইক রেসপন্স টিম (০১৭১৩৬৫৯৫৭৩ ও ০১৭১৩৬৫৯৫৭৪) সম্পর্কিত প্রচার-প্রচারণা, বাস্তবায়নাধীন প্রকল্প কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণের নিমিত্ত প্রয়োজনীয় ক্ষেত্র ও সূচক নির্ধারণসহ তথ্য-উপাত্ত চিহ্নিতকরণ/সংগ্রহের লক্ষ্যে গোলটেবিল বৈঠক/কর্মশালার আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সংক্রান্ত সচেতনামূলক প্রচার-প্রচারণা, র‍্যালি, উঠান বৈঠক, ডকুমেন্টারি/টিভিসি প্রদর্শন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে মানসিকতা পরিবর্তন, সাইবার সহিংসতা প্রতিরোধ, মনোসামাজিক কাউন্সেলিং, আইনি সহায়তা, শীর্ষক সভা/ সেমিনার/ ওয়ার্কশের আয়োজনে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ কর্তৃক তাদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী কার্যক্রম গ্রহণে ব্যবস্থা নেওয়া হয়েছে । এছাড়াও ১৬ দিনব্যাপী এই সমৃদ্ধ কর্মসূচি অন্যান্য মন্ত্রণালয় ও তাদের আওতাধীন বিভাগ ও দপ্তরসংস্থা/অধিদপ্তর /পরিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক স্ব স্ব কর্মসূচী প্রনয়ণপূর্বক পালন করবে। একইসাথে এ’মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান,সুধিসমাজ,জিও ও এনজিও স্ব স্ব উদ্যোগে ১৬ দিনব্যাপী
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ একাধিক কর্মসূচি পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71