1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৪৩তম বিসিএসে বাদ পড়াদের ফের যাচাই, রাষ্ট্রদোহ মামলা না থাকলে নিয়োগ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

৪৩তম বিসিএসে বাদ পড়াদের ফের যাচাই, রাষ্ট্রদোহ মামলা না থাকলে নিয়োগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই হবে। রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলে তাঁরা বাদ পড়বেন। বাকিদের নিয়েোগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান এসব তথ্য জানান।

জনপ্রশাসন সচিব বলেন, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ যে করেছে, যেটা সামনে আসছে- এরা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তিতে শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।

তিনি বলেন, আজকে যাদের নির্বাচিত করা হয়েছে, সেই বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হবে।

জানা গেছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় সরকারি কর্ম কমিশনের সুপারিশ করা ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে এক ১ হাজার ৮৯৬ জন প্রার্থীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এ প্রার্থীরা তাদের নিয়োগের বিষয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সকালে সচিবালয়ে বৈঠক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71