1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৪৩ লাখ টিসিবির কার্ড বাতিল, জানালেন বাণিজ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

৪৩ লাখ টিসিবির কার্ড বাতিল, জানালেন বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪৩ লাখ পরিবার বা ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার রাজধানীতে এক প্রোগ্রামে এই তথ্য জানান উপদেষ্টা।

বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবি যে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়, বছরে ৪,৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি দেওয়া হয়। টিসিবির ১৬ অফিসে কর্মকর্তা-কর্মচারি অতি নগণ্য। ১ কোটি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। যাচাই বাছাই করে ৫৭ লাখে নামানো হয়েছে। বাকিগুলো বাদ, যাতে সরকারের ভর্তুকি ইনসাফের সাথে ব্যয় হয়।

কৃষি-শিল্প রাষ্ট্রের সম্পদ বিতরণে বড় ভূমিকা রাখে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রান্তিক মানুষের হাতে পৌঁছায় আর্থিক সুবিধা। ভূরাজনৈতিক সুবিধা সামনে মিলবে। কৃষিকে এগিয়ে নিতে হবে। আমাদের জমির স্বল্পতা আছে। তাই উৎপাদনশীলতা বাড়াতে হবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তাই আগামী প্রজন্মের জন্য এসব খাতে সংস্কার করতে হবে।

গতকাল সোমবার ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বাস্তবতা মেনে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই তা করা হয়েছে। তবে আশা করি রমজান মাসে কোনো পণ্যের সংকট হবে না। স্থিতিশীল থেকে কমবে।’

আমদানি উদারিকরণ করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘সরবরাহ বাড়িয়েই দাম কমাতে চাই। তেল, চিনির বাজারে সরবরাহকারী খুব কম। একটা বড় প্রতিষ্ঠানের কর্ণধার দেশ থেকে পালিয়েছে। সে কয়েকটা ব্যাংকও শেষ করে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71