1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৬ দফা দিয়ে সড়কে অবস্থান নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষকরা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

৬ দফা দিয়ে সড়কে অবস্থান নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষকরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়ার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের নিয়োগপ্রত্যাশীরা। দিনভর পুলিশের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতির পর দাবির পক্ষে তারা ছয় দফা আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তালুকদার গিয়াস নামে এক নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের পক্ষে এই আল্টিমেটাম ঘোষণা করেন।

তাদের আল্টিমেটামগুলো হলো– দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া; বিনা কারণে আটক করা শিক্ষকদের মুক্তি দিতে হবে এবং পুরুষ পুলিশ সদস্যদের নারী শিক্ষকদের গায়ে হাত দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো; পুলিশি হামলায় আহত শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা; সরকার সুপারিশের পরও শিক্ষকদের রক্তাক্ত করার কারণ ব্যাখ্যা করতে হবে এবং অবৈধভাবে নিয়োগ স্থগিতের এই রায় বাতিল করে তাদের যোগদান নিশ্চিত করতে হবে।

তালুকদার গিয়াস বলেন, ‘আমাদের অনেকেই অন্য চাকরি এমনকি সরকারি চাকরি ছেড়ে দিয়েছে এই নিয়োগের জন্য। এখন অনেকের বয়সও শেষ। এই অবস্থায় আমাদের নিয়োগ বাতিল আমাদের সঙ্গে প্রহসন।’

আন্দোলনরত সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিতরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমাণ তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। কিন্তু তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে টালবাহানা।’

তারা বলেন, তৃতীয় ধাপের ২০২৩ সালের ১৪ জুনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ সালের ২৯ মার্চে। এর ফল প্রকাশ করা হয় ২১ এপ্রিল এবং ১২ জুন ভাইভা সম্পন্ন হয়। পরবর্তী সমেয় আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৩১ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন।

তারা আরও বলেন, যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, তাদের মধ্যে ৩১ জন হাইকোর্টে রিট করেন। এরই পরিপ্রেক্ষিতে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71