1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এফএও এর মহাপরিচালকের সাথে কৃষি উপদেষ্টার বৈঠক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

এফএও এর মহাপরিচালকের সাথে কৃষি উপদেষ্টার বৈঠক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রোম (ইটালি), ১৭ অক্টোবর:

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি (এফএও) এর মহাপরিচালক কু ডংইউ (Qu Dongyu) এর সাথে তাঁর কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকের শুরুতে উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের মতো গুরুত্বপূর্ণ আয়োজন এবং বেশ কয়েকটি সংলাপ ও সেশনে বাংলাদেশকে অংশগ্রহণে আমন্ত্রণের জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান।

উপদেষ্টা বাংলাদেশের কৃষিখাতে এফএও এর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কৃষি বিষয়ক গবেষণা, রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ডিজিটাল কৃষি প্রভৃতি বিষয়ে অধিকতর সহযোগিতার জন্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় এফএও এর মহাপরিচালক বাংলাদেশের সাথে আরো নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

বৈঠকে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান-সহ দুই পক্ষের প্রতিনিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71