1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে ছাত্রলীগ নেতাকে মারধর করেছে কোটা বিরোধিরা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে ছাত্রলীগ নেতাকে মারধর করেছে কোটা বিরোধিরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

কক্সবাজার শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এক ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে পিটিয়ে আহত করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতার নাম রাজিবুল ইসলাম মোস্তাক। তিনি কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের চার-পাঁচজন নেতা শহরের লালদীঘির পাড়স্থ জেলা আওয়ামিলীগ কার্যালয়ে বসে কথা বলছিলেন। এসময় হঠাৎ কয়েকশ’ কোটা আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল নিয়ে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত। তখন উপস্থিত নেতাদের কাউকে কিছু না বলে শুধু রাজিবুল ইসলাম মোস্তাককে ধরে নিয়ে যায় তারা। পরে দলীয় কার্যালয়ের পাশে নিয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে পিটিয়ে আহত করে চলে যায়। পরে আশপাশের লোকজন মোস্তাককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমান বলেন, মোস্তাক বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার হাতে কাটার আঘাতের চিহ্ন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71