1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাজী সেলিমকে ধাওয়া দিলেন কোটা আন্দোলনকারীরা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হাজী সেলিমকে ধাওয়া দিলেন কোটা আন্দোলনকারীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারীদের ধাওয়ার মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন এলাকায় তাকে ধাওয়া দেয় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীরা।

হাজী সেলিমের সঙ্গে থাকা মো. বাবু ঘটনার বিবরণ দিয়ে জানান, সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাজী সেলিম। এসময় তার ২টি গাড়ি ল্যাবএইড মোড়ে গেলে প্রায় ৩০০-৪০০ আন্দোলনকারী গাড়ি আটকে দেয়।

এ সময় গাড়ির ভেতরে হাজী সেলিমকে দেখতে পেয়ে তার সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে গাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা।

এরপর হাজী সেলিম এবং তার সঙ্গে থাকা ৪ জনকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা। হাজী সেলিম তখন উত্তেজিত হয়ে পড়েন। পরে তিনি আবার ল্যাবএইড হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন। ৭টা ২০ মিনিট পর্যন্ত তিনি ল্যাবএইডের ভেতরে ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71