1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মোহাম্মদপুর বসিলা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব- ২ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মোহাম্মদপুর বসিলা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব- ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আলী আহসান রবি

২৩ অক্টোবর ২০২ ৫
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মপুর থানাধীন বসিলা এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী চক্রের সদস্য ১। মোঃ তৈমুর ওসমান আরিফ (৩৮) ও ২। মোঃ রাসেল (২৪) দেরকে ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত ১.২০ ঘটিকায় ৩২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা ৪০ ফিট রোডস্থ স্বপ্নধারা ও বসিলা হাউজিং এ অবস্থিত “লাজফার্মা লিমিটেড” নামক ঔষধ ও ডিপার্টমেন্ট স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর একটি গাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য মজুদ করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে মোহাম্মপুর থানাধীন বসিলা ৪০ ফিট রোডস্থ স্বপ্নধারা ও বসিলা হাউজিং এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/১০/২০২৫ ইং তারিখ রাত ১.২০ ঘটিকায় উক্ত স্থানে র‌্যাব-২ একটি অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ তৈমুর ওসমান আরিফ (৩৮) ও ২। মোঃ রাসেল (২৪) দেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামীদ্বয় এর দেখানো ও শনাক্তমতে কাভার্ড ভ্যানের সামনের কেবিনের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৩২ কেজি গাঁজা উদ্ধার এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে মোহাম্মদপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71