1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা সুপ্রিম কোর্টের , নীতিগত অনুমোদন দিয়েছে সরকার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা সুপ্রিম কোর্টের , নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা আইন মন্ত্রণালয়ের পরিবর্তে সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’-এর খসড়াকে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পেলে সুপ্রিম কোর্ট নিজস্ব সচিবালয়ের অধীনে বিচারক বদলি, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি আদালতের নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা থাকবে, যা বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, প্রস্তাবিত অধ্যাদেশটি নিয়ে উপদেষ্টা পরিষদে দীর্ঘ আলোচনা হয়েছে। যেহেতু এতে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, তাই অর্থ উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেওয়া প্রয়োজন হবে। এসব পরামর্শের পর খসড়াটি পুনরায় পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।

বৈঠকে আরও দুটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটি হলো ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ’। আইন উপদেষ্টা জানান, এ আইনের আওতায় বাংলাদেশে অবস্থানকালে কোনো ব্যক্তি—দেশি বা বিদেশি—অন্য দেশে দুর্নীতি করলে সেটির তদন্তও দুদক করতে পারবে। সংশোধনীতে ‘জ্ঞাত আয়’ শব্দটি নতুনভাবে সংজ্ঞায়িত করে ‘বৈধ আয়’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। গণভবনে এই জাদুঘর স্থাপন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71