1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভাঙা হাতে থেমে গেছে ছোট্ট মেয়ে জান্নাতের হাসি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

ভাঙা হাতে থেমে গেছে ছোট্ট মেয়ে জান্নাতের হাসি

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মফিজুর রহমান মুবিন ফরিদপুরঃ

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারভাগিয়া গ্রামের নয় বছরের জান্নাত আরা এখন ব্যথায় কাতর। স্থানীয় বারভাগিয়া ইসলামিক ফাউন্ডেশনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাত খেলাধুলা আর বন্ধুদের হাসির দলে ফিরতে চায়। কিন্তু চিকিৎসার অভাবে তার সেই স্বপ্ন থেমে আছে।

গত ৯ আগস্ট ২০২৫ বিকেলে খেলতে গিয়ে জান্নাত পা পিছলে পড়ে যায়। এতে তার ডান হাতটি মারাত্মকভাবে ভেঙে যায়।প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ট্রমা সেন্টার হয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

সেখানে চিকিৎসকরা জানায়, জান্নাতের হাতে জটিল অপারেশন করতে হবে, যার খরচ প্রায় ২ লক্ষ টাকা। কিন্তু জান্নাতের বাবা মোঃ জুয়েল শেখ, পেশায় একজন দিনমজুর। নিজস্ব ঘরবাড়ি নেই, ভিটেমাটিতেই কোনোমতে বসবাস করেন তারা। তাই মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়।

জান্নাতের মা-বাবা ও প্রতিবেশীরা দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন

“ফুটফুটে জান্নাতকে বাঁচাতে পাশে দাঁড়ান। আপনার ছোট্ট সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি।”

সহযোগিতার বিকাশ নম্বর ০১৯১০৯৩১০৮৬ জুয়েল শেখ, জান্নাতের বাবা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71