1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ রবিবার রাতে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং নুসরাত তাবাসসুমকে উপস্থিত থাকতে দেখা গেছে।

 

নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে অদ্ভুত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এ ছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানান সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার, যা সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71