1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভারত ছাড়াও রোমানিয়ার ভিসা আবেদন কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে থেকে করা যাবে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ভারত ছাড়াও রোমানিয়ার ভিসা আবেদন কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে থেকে করা যাবে

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:-

বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ করেছে রোমানিয়া।

বাংলাদেশের নাগরিকগণ শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে, বাংলাদেশি নাগরিকগণ শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনসমূহেও জমা দিতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71