1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রথম আলো ডেইলি স্টার হামলার ঘটনার মামলায় ১৭ জনকে গ্রেফতার ডিএমপি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রথম আলো ডেইলি স্টার হামলার ঘটনার মামলায় ১৭ জনকে গ্রেফতার ডিএমপি

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আলী আহসান রবি :-

রাজধানীর দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া গ্রেফতারকৃত এক ব্যক্তির নিকট হতে লুন্ঠিত নগদ ৫০ হাজার টাকা ও লুন্ঠিত অর্থ দিয়ে খরিদ করা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নাইম (২৬) ২। মোঃ আকাশ আহমেদ সাগর (২৮) ৩। মোঃ আব্দুল আহাদ (১৮) ৪। মোঃ বিপ্লব (২২) ৫। মোঃ নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০) ৬। মোঃ জাহাঙ্গীর (২৮) ৭। মোঃ সোহেল রানা (২৪) ৮। মোঃ হাসান (২২) ৯। রাসেল ওরফে সাকিল (২৮) ১০। মোঃ আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১) ১১। মোঃ রাশেদুল ইসলাম (২৫) ১২। মোঃ সোহেল রানা (২৭) ১৩। শফিকুল ইসলাম (৩৪) ১৪। মোঃ প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত ১৫। আবুল কাশেম ১৬। রাজু হোসাইন চাঁদ ও ১৭। সাইদুর রহমান (২৫)।

আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বেলা ১১:৪৫ ঘটিকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গত ১৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১:১৫ ঘটিকা হতে ১৯ ডিসেম্বর রাত ০২:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনীভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরবর্তীতে আরও অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, গণমাধ্যমের ওপর ন্যক্কারজনক এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ শুরু করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রথম আলো কর্তৃপক্ষ তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত এ পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে তেজগাঁও থানা পুলিশ ২২ ডিসেম্বর ২০২৫ রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। একই তারিখে অপর এক অভিযানে তিনজনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

অপরদিকে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইদুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাইমের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও প্রথম আলো কার্যালয় হতে লুন্ঠিত অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়।

এই ন্যক্কারজনক ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71