1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকায় মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকায় মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। আজ শনিবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সতর্কবার্তা জারি করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে থাকা কোনো মার্কিন নাগরিক নিরাপত্তাহীনতা বোধ করলে নিজ দেশে ফিরে যেতে পারেন।

মার্কিন দূতাবাস বলেছে, আগামীকাল রোববার থেকে আন্দোলনকারীরা ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে। এ অবস্থায় আগামী দিনে বিক্ষোভ আরও তীব্র হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস। তারা উদ্ভূত পরিস্থিতিতে সীমিত পরিসরে রুটিন কনস্যুলার পরিষেবা দিচ্ছে বলেও জানিয়েছে।

চলমান অস্থির পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্ক অবস্থায় চলাফেরা করার পরামর্শ দেয়া হয়েছে সতর্কবার্তায়। মার্কিন দূতাবাস স্পষ্টভাবে বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা যেন বিক্ষোভ এবং বড় সমাবেশের আশপাশে চলাফেরার সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।

মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় নিয়ে আপনার আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। কোথায় কী ঘটছে, তা জানার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে চোখ রাখুন।

সতর্কবার্তায় দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচল সীমাবদ্ধ এবং দুপুর ১২টা থেকে গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এড়িয়ে যেতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71