1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর ভাঙ্গায় ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

ফরিদপুর ভাঙ্গায় ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই-বোন হলেন, যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও মেয়ে বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুইজনের নাম পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে খুলনার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে ৫ জন যাত্রী ছিলেন। হাজী অ্যাম্বুলেন্স সার্ভিস নামের ওই অ্যাম্বুলেন্সটি মনসুরাবাদ এলাকায় এলে ঢাকার দিক থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি বড় ট্রাক। পরে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন এবং আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে ট্রাকচালক পালিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71