1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাজধানীতে আগামীকাল বুধবার (৭ আগস্ট) সমাবেশ ডেকেছে বিএনপি। এদিন বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে হলায় হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71