1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাঞ্ছারামপুর ইউওনো'র মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শোক প্রকাশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

বাঞ্ছারামপুর ইউওনো’র মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শোক প্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা মিজ ফেরদৌস আরা (১৮৩৪৭), উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া অদ্য ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৭:০০ ঘটিকায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

০২। তিনি ১৫ জুন ১৯৮৯ তারিখ ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ০৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া হিসেবে কর্মরত ছিলেন।

০৩। তাঁর দীর্ঘ চাকরি জীবনে অত্যন্ত কর্তব্যপরায়ণ, দক্ষ, নিষ্ঠাবান ও সদালাপী কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, কন্যাসহ আত্নীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

০৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফেরদৌস আরা এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তাঁর রুহের মাগফিরাত কামনা করছে এবং মরহুমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71