1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন তা চূড়ান্ত হয়নি: রিজওয়ানা হাসান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন তা চূড়ান্ত হয়নি: রিজওয়ানা হাসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এখন মূল কাজ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা।

সৈয়দা রিজওয়ানা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আমাদের মূল কাজ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এরপর  আমাদের দায়িত্ব শেষ হবে।’

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘শিগগিরই উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71