1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমার নির্দেশ, নয়তো কঠোর ব্যবস্থা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমার নির্দেশ, নয়তো কঠোর ব্যবস্থা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আগামী ৭ দিন অর্থাৎ ১৯ আগস্টের মধ্যে পুলিশ ও র‍্যাবের লুট হওয়া রাইফেল (জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ) যাদের হাতে রয়েছে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সকালে আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কোনো লীগ বুঝি না, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা সেগুলো বেসামরিক মানুষের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।‘

তিনি আরও বলেন, ‘ভিডিওতে দেখেছি যারা এ রাইফেল ব্যবহার করেছেন তারা তরুণ। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, আগামী সোমবারের মধ্যে এসব রাইফেল ফেরত দিন। এরপর আমরা হান্টিং শুরু করবো। এই অস্ত্র নিষিদ্ধ। এটা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারে।‘

এর আগে রোববার রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ। জানা গেছে, কিছুদিনের মধ্যেই সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে অভিযানে যাবে। তখন কারও কাছে অস্ত্র পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71