
নিজস্ব প্রতিবেদক:-
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন রোববার ১৫ মার্চ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে রাশিয়ার সমর্থন চেয়েছে সরকার।
১৫ মার্চ রোববার ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তাদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৬-২৭ বর্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে রাশিয়ার সমর্থন চেয়েছেন প্রতিমন্ত্রী।”
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রদূত খোজিনের সঙ্গে আলোচনায় রাশিয়া ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেছেন, জ্বালানি, বাণিজ্য-বিনিয়োগ, বিজ্ঞান-প্রযুক্তি, শিক্ষা, দক্ষ অভিবাসন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সংযোগসহ বিভিন্ন খাতের মধ্য দিয়ে সেই সম্পর্ক বিস্তৃত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রুশ রাষ্ট্রদূত। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের অব্যাহত যোগাযোগকে সাধুবাদ জানিয়েছেন।