1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর বোয়ালমারীতে ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

ফরিদপুর বোয়ালমারীতে ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদক:-

 

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে রেলগেটে এ ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

নিহত ব্যক্তির নাম মিন্টু। তার বড় ভাইয়ের নাম গোলাম কবীর।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে গাছ বিক্রিকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে গোলাম কবিব তার বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পরে গুরুতর অবস্থায় মিন্টুকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আনোয়ার বলেন, এ ঘটনায় গোলাম কবিরকে আটক করা হয়েছে। আর নিহত মিন্টুর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71