1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিচার বিভাগ সম্পর্কিত তিন অধ্যাদেশ বাতিল হলো সংসদে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিচার বিভাগ সম্পর্কিত তিন অধ্যাদেশ বাতিল হলো সংসদে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:-
সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল হয়েছে সংসদে। আলাদা দুইটি বিল ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ বাতিল করা হয়েছে।
ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন থাকছে না। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনগত ভিত্তিও থাকছে না। আর বিচারক নিয়োগ ও বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আগের কাঠামোয় ফিরে যাচ্ছে।
যদিও বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলে অধ্যাদেশ তিনটি বাতিলের বিরোধিতা করে সংসদের বিরোধী দল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71