1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাকিব ও মাশরাফিকে দলে মাহমুদউল্লাহ-আসরাফুলরা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

সাকিব ও মাশরাফিকে দলে মাহমুদউল্লাহ-আসরাফুলরা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

 

প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের তৃতীয় সংস্করণে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ রিয়াদরা। টুর্নামেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াডে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানকেও দেখতে চান আয়োজক ও সংশ্লিষ্টরা। তবে তাদের অন্তর্ভুক্তি নির্ভর করছে সরকারের ইতিবাচক সংকেতের ওপর।

 

টুর্নামেন্ট উপলক্ষে আজ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে দলটির সিইও শাহনিয়ান তানিম স্পষ্ট করে জানিয়েছেন, এই টুর্নামেন্টের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক কোনো সম্পৃক্ততা নেই। তবে অনানুষ্ঠানিকভাবে বিসিবির সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ভবিষ্যতে বিসিবির কোনো সমর্থন প্রয়োজন হলে সেটাও চাওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71