1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অগ্রাকার ভিত্তিতে বিভান্ন মন্ত্রানালয়ের কাজ গতি ফেরানো জন বান্ধব করার জন্য সচিব৭ দিন সময় দিলেন প্রধান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

অগ্রাকার ভিত্তিতে বিভান্ন মন্ত্রানালয়ের কাজ গতি ফেরানো জন বান্ধব করার জন্য সচিব৭ দিন সময় দিলেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর, রেল, খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকারের নির্দেশ ।। দ্রুত ফাংশনাল করতে হবে মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে ।। সচিব পর্যায়ের নথি দ্রুত নিষ্পত্তি করতে হবে

জনগুরুত্বপূর্ণ ও সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত ইস্যুগুলোকে অগ্রাধিকার দিয়ে মন্ত্রণালয় বিভাগগুলোয় দ্রুত কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার অধীন মন্ত্রণালয় ও বিভাগ প্রধানদের সঙ্গে প্রথম বৈঠক করেন তিনি। বৈঠকে ২৫টি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ জন্য সাত দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশেষ করে সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর, খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাত দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে।

জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে এত দিন মন্ত্রী ছিলেন না, সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির হয়ে না যায়, সচিবরা সেসব কাজ নিজ উদ্যোগে যাতে শুরু করেন, তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। মন্ত্রণালয় পর্যায়ে যেসব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে, সচিব সেগুলোর সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে যেসব নথি মন্ত্রী পর্যায়ে যেত, সেগুলো দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে কম সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে।

বৈঠকে অংশ নেওয়া একজন সচিব আমাদের সময়কে বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) তারুণ্যের শক্তির ওপর আলোকপাত করেছেন। তিনি বলেছেন- তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তন আসছে, এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে।

আমরা যেন এ সুযোগ কাজে লাগাই। দপ্তরগুলোয় কোথায় কী ধরনের রিফর্ম (সংস্কার) প্রয়োজন শুরু করতে হবে। সব মন্ত্রণালয়, বিভাগে যেভাবে আমরা কাজ করছিলাম তারচেয়েও ভালোভাবে কাজ করতে হবে। যেন আমরা প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কাজগুলো বাস্তবায়ন করতে পারি। এ বিষয়ে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন।

প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আছে, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হচ্ছে। যদিও কিছু বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা হবে, বাকিগুলোও পর্যায়ক্রমে বাতিল করা হবে। গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের দাবিগুলো শুনে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, বৈঠকে সচিববৃন্দ পরিচয় দিয়ে তাদের মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম অবহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71