1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ট্রাম্প না থামলে বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুমকি - ইয়েমেনের হুথি সরকার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ট্রাম্প না থামলে বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুমকি – ইয়েমেনের হুথি সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:-

মধ্যপ্রাচে যুদ্ধ না থামালে এবার এবার বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান হরমুজ প্রণালি বন্ধের পর হুতির এমন হুমকি নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে।

আল জাজিরার লাইভে বলা হয়েছে, সানায় অবস্থিত হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে ওই বার্তা দিয়েছেন।

তিনি বলেন, ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া অব্যাহত রাখেন, তবে বিদ্রোহীরা ইয়েমেনের উপকূলের বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দিতে পারে।

এক্সে এক বিবৃতিতে হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী  লিখেছেন, সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে তা খোলার ক্ষেত্রে সমগ্র মানবজাতি ও জিনও সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71