
মধুখালী প্রতিনিধি:-
শ্রীপুর এবং মধুখালির সীমান্তে মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, ১ জনকে ২ মাস জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা।
আজ ০৯/০৫/২৬ তারিখ ফরিদপুর জেলার মধুখালী এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী মছলন্দপুর নামক স্থানে এসিল্যান্ড শ্রীপুর এবং এসিল্যান্ড মধুখালীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় মধুমতী নদীর পশ্চিম পাড়ে মাটি কেটে বিক্রয় করার অপরাধে মোক্তাদির হোসেন, পিতা- ওলিয়ার রহমান নামের এক ব্যাক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধ বালু ও মাটি ব্যাবসায়ীদের বিরুদ্ধে এরূপ যৌথ অভিযান ভবিষ্যতে চলমান থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।