
টাইমসনিউজ৭১ডেস্ক
প্রথম বাংলাদেশি হয়ে ২ জুন উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পালন করবেন সৈকত। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাকে। ম্যাচে সৈকতের সঙ্গী তিনবারের আইসিসির বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় (টিভি) আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাজস্কি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।
আম্পায়ার: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রামন মদনাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রুইফেল, শাহ রিয়াজ, লাং রাইফেল, লং রিচার্ড, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।