1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সড়কে দুর্ঘটনায় মারা গেলেন মধুখালী নিরিবিলি পিকনিক কর্নারের সাবেক কেয়ারটেকার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সড়কে দুর্ঘটনায় মারা গেলেন মধুখালী নিরিবিলি পিকনিক কর্নারের সাবেক কেয়ারটেকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

 

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া গ্রামের দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারের সাবেক কেয়ারটেকার মোঃ আব্দুল মালেক শেখ (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে মাগুরাগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আব্দুল মালেক শেখ তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নীলোৎপল জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি স্থানীয় জনগণ আটক করে মধুখালী থানা হেফাজতে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71