
টাইমসনিউজ ডেস্ক
টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক পদ থেকে চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান শুক্রবার বলেন, “বৃহস্পতিবার গভীর রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
কোটা সংস্কার আন্দোলনের সময় হকার শাহজাহান হত্যার ঘটনায় নিউমার্কেট থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।